৫ ব্যাংকে ১৫১১ অফিসার নিয়োগ

১২ মার্চ ২০২০, ০৫:৪৯ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © লোগো

চাকরিপ্রার্থীদের পছন্দের একটি পেশা হচ্ছে ব্যাংকে চাকরি। এখন সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে চাকরির অনেক সুযোগ তৈরি হচ্ছে। এসব ব্যাংক বছরের বিভিন্ন সময় তাঁদের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়ে থাকে। বৃহস্পতিবার ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫ ব্যাংকে সমন্বিতভাবে ১ হাজার ৫১১ জন অফিসার (ক্যাশ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই এসব ব্যাংকে আবেদন করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আপনিও নিতে পারেন এই সুযোগ।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংক লিমিটেডে ১৮৩ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৮১৬ জন, অগ্রনী ব্যাংক লিমিটেড ৫০০ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ৫টি এবং বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৭টি। মোট ১ হাজার ৫১১ জন অফিসার (ক্যাশ) নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে। এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। 

বেতনস্কেল

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী, ১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ রাত ১১.৫৯ টা পর্যন্ত।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950