৩৫ প্রত্যাশীদের গণসমাবেশ কাল

১২ মার্চ ২০২০, ০৫:৩৬ PM

সরকারি চাকরিতে প্রবেশেরে বয়সসীমা ৩৫ করাসহ ৪ দাবিতে গণ সমাবেশের ডাক দেয়া হয়েছে। আগামীকাল (১৩ মার্চ) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে যোগ দিবে ৩৫ প্রত্যাশীরা। একইসঙ্গে সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বিভিন্ন ছবি প্রদর্শনী করা হবে।

বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের সঙ্গে সমাবেশে যোগ দেবে বাংলাদেশ ছাত্র পরিষদ, জাতীয় যুবকল্যাণ ঐক্য পরিষদ, বেকার মুক্তি আন্দোলন। সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল সমাবেশে আমাদের সঙ্গে মুজিব বর্ষকেও উদযাপন করা হবে। মুজিব বর্ষে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করাসহ আমাদের ৪ দফা দাবি মেনে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীকে অবগত করতে চাই।

তিনি আরও বলেন, আমরা চাই মুজিব বর্ষে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বেকার মুক্ত হোক । তাদের দীর্ঘ দিনের দাবি ৩৫ সহ ৪ দফা বাস্তবায়ন হোক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মুজিব বর্ষেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ সহ ৪ দফা দাবি পূরণ করা অতিব জরুরি। তাছাড়া কিছুতেই মুজিব বর্ষ সফল হবে না। মুজিব বর্ষ সফল করতে হলে বেকার ও শিক্ষিত যুব সমাজের প্রাণের দাবিগুলো অবশ্যই মেনে নিতে হবে।

৪ দফা দাবিসমূহ হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত; চাকরিতে আবেদন ফি কমিয়ে (৫০-১০০) টাকার মধ্যে নির্ধারন; নিয়োগপরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া; ৩ থেকে ৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন সহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬