দুদকের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন, হাইকোর্টে রিট

০৪ মার্চ ২০২০, ০১:২৫ PM

© টিডিসি ফটো

দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনকারীদের মুখপাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফয়সাল ইসলাম বলেন, দুদকের পরীক্ষা সিটপ্ল্যানের বাইরেও ২৬২ জনের পরীক্ষা নেয়া হয়েছে। এর পক্ষে দুদক এবং টেলিটক যুক্তি দিলেও তা প্রজ্ঞাপন আকারে জানানো হয়নি। অথচ নিয়োগ বিধিমালায় যেকোন পরিবর্তন জানিয়ে দেয়ার বিধান রয়েছে।

তিনি জানান, পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে ১০২ জোড়া রোল পাশাপাশি ছিলো। অর্থাৎ ২০৪ জন পাশাপাশি বসে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া আরও কিছু অনিয়ম চোখে পড়ায় তারা এ ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন বলে জানান।

আন্দোলনকারীরা জানিয়েছেন, এ দাবিতে ইতিমধ্যে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ অথবা আগামীকাল এ বিষয়ে রুল জারি হতে পারে। এছাড়া দাবি আদায়ে আগামীকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা। তবে সময়সূচী তাদের ফেসবুক গ্রুপে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফলে সিট প্ল্যানের বাইরে একজনের উত্তীর্ণ হওয়া নিয়ে প্রশ্নের ব্যাখ্যা দেয় টেলিটক। টেলিটক বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ভ্যাস বিভাগের ব্যবস্থাপক মুহাম্মদ আল-রাজ্জাকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি সম্পর্কে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুদকের সহকারী পরিচালক পদের প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ৯২ হাজার ৯৫৪ জন প্রার্থীর অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয় এবং সেভাবেই আসন বিন্যাস প্রণয়ন করা হয়। প্রবেশপত্র ইস্যু করার পর যাদের অনুকূলে প্রবেশপত্র ইস্যু করা হয়নি, তাঁদের কতিপয় আবেদনকারী দুদক বরাবর আবেদন করেন।

এরপর দুদকের অনুরোধে টেলিটকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনপত্র পুনরায় যাচাই-বাছাই করে ২৬২ জন প্রার্থীর আবেদনপত্র বৈধ হয়। পরে চিঠি দিয়ে তা দুদককে জানানো হয়। দুদকের অনুরোধে শেষ মুহূর্তে ২৬২ জন প্রার্থীর নামে প্রবেশপত্র ইস্যু করা হয়।

তাঁদের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর মধ্যমে পরীক্ষাকেন্দ্রে উল্লেখ করে বিষয়টি জানানো হয়। এসব কারিগরি ত্রুটির কারণে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে টেলিটক।

এছাড়া গত শনিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফলে একজনের উত্তীর্ণ হওয়া নিয়ে প্রশ্ন ওঠেছে। দেখা গেছে পরীক্ষার আসনবিন্যাসে (সিট প্ল্যান) উল্লেখ করা সর্বশেষ রোল নম্বরের বাইরে থেকে একজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন চাকরিপ্রার্থীদের অনেকে।এসব সমালোচনার ব্যাখ্যা দিতে গিয়ে দুদক বলেছে, মুঠোফোন অপারেটর টেলিটকের ‘যাচাই-বাছাইয়ে’ দেরি হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এটি নিয়ে সংশয়ের কিছু নেই। শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬