‘মাদকসেবীরা সরকারি চাকরি পাবে না’

০১ মার্চ ২০২০, ১১:৫৯ AM

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো মাদকসেবী আর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবে না। এখন থেকে চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট আবশ্যিক করা হয়েছে।’ শনিবার চুয়াডাঙ্গার নতুন দর্শনা থানার উদ্বোধন ও ৯০ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

মাদকাসক্তদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, ‘যারা মাদক ব্যবসা ছাড়বে না তাদের জেলে যেতে হবে। নতুবা চরম পরিণতি ভোগ করতে হবে। আমরা কঠোর অবস্থানে থাকতে চাই। প্রত্যেককে নিজ নিজ সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা কার সঙ্গে মিশছে, মাদক নিচ্ছে কিনা।

জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ৯০ জন মাদক ব্যবসায়ী মন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে নতুন জীবনে স্বাগত জানানো হয়।

সমাবেশে সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি, আলী আজগার টগর এমপি, শফিকুল আজম খান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950