সিটপ্ল্যানে না থাকা পরীক্ষার্থী উত্তীর্ণ, যা বলছে দুদক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫১ PM

© ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদের পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সিটপ্ল্যানের বাইরে থাকা একজন রোলধারী লিখিত অংশের জন্য উত্তীর্ণ হয়েছেন বলে অভিযোগ পরীক্ষার্থীদের। তবে দুদক বলছে, মুঠোফোন অপারেটর টেলিটকের ‘যাচাই-বাছাইয়ে’ দেরি হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পরীক্ষায় অংশ নেয়া একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন, গত ২০ ফেব্রুয়ারি দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক জালাল সাইফুর রহমানের স্বাক্ষরে প্রকাশিত আসনবিন্যাসে পরীক্ষায় মোট প্রার্থী ছিল ৯২ হাজার ৯৫৪ জন।আসনবিন্যাসের সবশেষ রোল নম্বর ছিল ৯২৯৫৪। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হওয়া ২ হাজার ৪৮২ জন প্রার্থীর মধ্যে ৯৩ হাজার ১৮২ রোল নম্বরধারী (সিট প্ল্যানের তালিকা বহির্ভূত) একজন রয়েছেন।

পরীক্ষার আসনবিন্যাস

যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনায় মেতেছেন পরীক্ষার্থীরা। জীবনানন্দ আচার্য নামের এক প্রার্থী লিখেছেন, ‘সিট প্ল্যান ৯২ হাজার ৯৫৪ পর্যন্ত আর রেজাল্ট শিটে ৯৩ হাজার ১৮২! এটা কীভাবে হলো! তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার কারণেই কি এটা হয়েছে? এতগুলো মানুষের স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা! এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

ফলাফল

এ বিষয়ে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, টেলিটকের ‘যাচাই-বাছাইয়ে’ দেরি হওয়ার কারণে ২৬০ জনের মতো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাচ্ছিলেন। শেষ মুহূর্তে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আর এ কারণে আসনবিন্যাসে ওই প্রার্থীদের রোল নম্বর ছিল না। একটি কেন্দ্রে তাঁদের সবার পরীক্ষা নেওয়া হয়। শতভাগ স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষা হয়েছে।

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, সাপ্লিমেন্টারিতে বসা…
  • ১৩ নভেম্বর ২০২৬
পারিবারিক বিরোধের জেরে মারধর, ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950