নিয়োগ পরীক্ষা চলাকালীন প্রার্থীর মোবাইলে উত্তরপত্র, বহিষ্কার

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৬ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নিম্নমান সহকারী নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তরপত্রসহ এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরেছে পরীক্ষক। বহিষ্কারের পর তার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। কক্ষে দায়িত্বরত পরীক্ষক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মালেক জালিয়াতি চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত পরীক্ষার্থীর নাম মো. আশিকুর রহমান। তিনি রাজশাহীর ভদ্রা এলাকায় থাকেন।

প্রভাষক আব্দুল মালেক বলেন, পরীক্ষা চলাকালীন একজনকে মোবাইলে উত্তরপত্রসহ হাতে নাতে ধরেছি। তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর প্রক্টর স্যারকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, যেহেতু তাকে বহিষ্কারও করা হয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের অপকর্মসহ কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না এই শর্তে তার বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬