নার্সকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করল ডাক্তার

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫ PM

© সংগৃহীত

সাতক্ষীরা শহরের শিমুল ক্লিনিকের এক নার্সকে কোমল পানীয়'র সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে জোরপূর্বক ধর্ষণ করার অফিযোগ উঠেছে রিয়াজুল নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক ডা. রিয়াজুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে দুইদিন ক্লিনিকে আটকে রেখে ধর্ষণের খবর পেয়ে ওই নার্সকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, সদর উপজেলার এক কিশোরী ১৫ দিন আগে সাতক্ষীরা শহরের পলাশপোল খুলনা রোড এলাকার শিমুল ক্লিনিকে নার্সের চাকরি নেয়। চাকরিতে যোগদানের পর থেকেই তার উপর নজর পড়ে ওই ক্লিনিকের ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজের। সে প্রায়ই ওই কিশোরীকে কুপ্রস্তাব দিতে থাকে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে রিয়াজ কৌশলে কোমল পানীয়'র সাথে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। এক পর্যায়ে ওই কিশোরী অচেতন হয়ে পড়লে কর্মচারী মাহমুদ ও ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ দু’জনে তাকে ক্লিনিকের তিন তলা থেকে ছাদের উপর নিয়ে ধর্ষণ করে।

এদিকে, রাত সাড়ে তিনটার দিকে জ্ঞান ফেরার পর সে বাইরে আসার চেষ্টা করলে তাকে একটি রুমের মধ্যে আটকে রাখে ক্লিনিকের মালিক শহিদুল ও তার ছেলে মিঠুন। ডাক্তার রিয়াজুলের সাথে তাকে বিয়ে দিবে এই প্রলোভন দেখিয়ে বিষয়টি জানাজানি না করার জন্য ওই কিশোরীকে প্রস্তাব দিয়ে দুইদিন ঘরের মধ্যে আটকে রাখে শহিদুল। তাকে বাইরের কারও সাথে যোগাযোগও করতে দেয়নি তারা।

এদিকে, দু’দিন ধরে ওই কিশোরীর কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা বিষয়টি সদর থানায় পুলিশকে জানায়। পরে শুক্রবার সকাল ১০ টার দিকে সদর থানা পুলিশ শিমুল ক্লিনিকে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই কিশোরী নিজে বাদী হয়ে ধর্ষক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ক্লিনিকের মালিক শহিদুল ও তার ছেলে মিঠুনসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-৭৭।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে ধর্ষক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬