সকালে পরীক্ষা, সন্ধ্যায় ফল!

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৪ PM

© লোগো

আজ শুক্রবার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার ফল ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।  আগামী ৬ মার্চ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য মোট নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪৮২ জন প্রার্থী ।

এদিকে একদিনে ফল প্রকাশের বিষয়টিকে ইতিবাচক তো বটেই, অনেকে নজিরবিহীন হিসেবেও আখ্যা দিয়েছেন। তারা বলছেন, ওএমআর পদ্ধতিতে কর্তৃপক্ষ চাইলেই একদিনে ফল প্রকাশ করতে পারে। দুদকের মতো অন্যদেরও এটা করা উচিত। তাহলে ফল প্রকাশের অনিয়মের সুযোগ থাকবে না। একজন বলছেন, ‍দুদক পারলে অন্যদেরও পারার কথা। পরীক্ষার দিন না হোক, অন্তত দুই একদিনের মধ্যে রেজাল্ট দিতে পারে।

বিস্তারিত দেখতে ক্লিক করুন 

গত বছরের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদে নিয়োগের আবেদন শেষ হয়। চলতি মাসের ৭ ফেব্রুয়ারি উপ-সহকারী পরিচালক এবং কোর্ট পরিদর্শকের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে এ দুটি পরীক্ষার লিখিত শেষ হয়ে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে দুদক।

প্রসঙ্গত, প্রতি ৩–৪ বছর পরপর দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। দুদকে বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা, পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশনের পর দেওয়া হয় চূড়ান্ত নিয়োগ। 

২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারিতে ৩১ বিষয়ে আবেদন পড়ল প্রায় ৪ লাখ
  • ১৩ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950