জাতিসংঘের এসডিজি কর্মসূচীতে যাচ্ছেন ১০ বিসিএস ক্যাডার

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০০ PM

© সংগৃহীত

জাতিসংঘের (ইউএন) স্বেচ্ছাসেবক কর্মসূচিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশই প্রথম ফুলফান্ডেড এ কর্মসূচিতে যুক্ত হয়েছে। এর আওতায় প্রতিবছর ১০ জন বিসিএস ক্যাডার জাতিসংঘে কাজ করার সুযোগ পাবেন। সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাদের এক বছরের জন্য আটটি দেশে পোস্টিং দেওয়া হবে। তবে বাংলাদেশ সরকারকে এর খরচ বহন করতে হবে।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-২ সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ। আর জাতিসংঘ স্বেচ্ছাসেবক কর্মসূচির পক্ষে স্বাক্ষর করেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রধান সেলিনা মিয়া।

চুক্তি থেকে জানা যায়, তিন বছরে ১০ কর্মকর্তার জন্য বাংলাদেশকে মোট ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। এই কর্মকর্তারা সারাবিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করবেন।

ইআরডির অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথম নিজেরাই নিজেদের অর্থায়নে জাতিসংঘের স্বেচ্ছাসেবক কর্মসূচিতে অংশ নিচ্ছি। এতে কর্মকর্তাদের জ্ঞানের পরিধি বাড়বে। দেশের জন্য এটি একটি মাইলফলক।’

জাতিসংঘের স্বেচ্ছাসেবক কর্মসূচির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রধান সেলিনা মিয়া বলেন, ‘এটি জাতিসংঘের একটি সৃজনশীল আইডিয়া। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে এ কর্মসূচি বিশেষ অবদান রাখবে।’

মানবসূচক উন্নয়ন, জ্ঞানার্জন ও অন্য দেশের সঙ্গে শেয়ার, সাউথ-সাউথ সমঝোতা প্রোমোট করা, সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে বিদেশি সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, নতুন নতুন উদ্ভাবন ও উন্নত দেশ গঠনে এ কর্মসূচি সহায়ক হবে।

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950