চাকরির পেছনে ছোটার মনোভাব বদলাতে হবে: প্রধানমন্ত্রী

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৪ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য আরো বেশি অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যুবসমাজকে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন করে তোলার লক্ষ্যে ট্রাস্টের কাছ থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আরো বেশি অর্থ বরাদ্দ করা হবে, কারণ যাতে তারা চাকরির পেছনে না গিয়ে উদ্যোক্তা হতে পারে।’

গতকাল রবিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ষষ্ঠ উপদেষ্টা কমিটির বৈঠকে এসব কথা বলেন। ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা বলেন, ‘চাকরির পেছনে ছোটার আমাদের যে মানসিকতা, সেটার পরিবর্তন করতে হবে।’

প্রধানমন্ত্রী যুবসমাজকে চাকরি করার চেয়ে চাকরি দেওয়ায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তোলার সঙ্গে সঙ্গে তাদের পরিবারকে আরো উন্নত করতে শিক্ষাগত সহায়তা প্রদানের জন্য এই ট্রাস্ট গঠন করেছি।’

তিনি গণহারে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিমত ব্যক্ত করে বলেন, তাঁরা যেন সরকারি ভর্তুকির ওপর নির্ভরশীল হয়ে না পড়ে। উপবৃত্তিসংক্রান্ত তথ্য আপডেট করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্ব প্রদানের নির্দেশনাও দেন।

এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সিড মানি হিসেবে আরো পাঁচ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে তিনি সম্মতি দেন। এর আগেও সরকার এ লক্ষ্যে পাঁচ কোটি টাকা প্রদান করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আসন সক্ষমতা অনুযায়ী ভর্তির জন্য প্রধানমন্ত্রী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না যে শিক্ষার্থীরা কিভাবে অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ শ্রেণিকক্ষে পড়াশোনা করছে।’

অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়। ২০১১-১২ অর্থবছরে ট্রাস্টের সিড মানি হিসেবে এক হাজার কোটি টাকা প্রদান করা হয়। ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ট্রাস্ট থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও আর্থিক সহায়তার জন্য এরই মধ্যে ৫৫০ দশমিক ৯০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্ট এ বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লাখ ৯ হাজার ৬০০ জন দরিদ্র শিক্ষার্থীর মধ্যে ১১১ দশমিক ৪০ কোটির অধিক অর্থ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাস্টের উপদেষ্টা পরিষদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া, প্রেসসচিব ইহসানুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, ইউজিসি চেয়ারম্যান (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল করলেন আমির হামজা
  • ১৩ নভেম্বর ২০২৬
৪৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন সাপ্লিমেন্টারিতে …
  • ১৩ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৬০ ডলার করার দাবি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950