সমন্বিতভাবে আন্দোলনে যাচ্ছে ৩৫ প্রত্যাশীরা

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৯ PM

© ফাইল ফটো

আগামী মার্চের ৬ তারিখের মধ্যে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা সহ ৪ দফা দাবি না মেনে নিলে দেশব্যাপী সমন্বিত আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ, বাংলাদেশ ছাত্র পরিষদ এবং জাতীয় যুবকল্যাণ পরিষদ।

রবিবার রাতে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মুজাম্মেল মিয়াজী গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুজিব বর্ষ সফল করার লক্ষ্যে সরকার আগামী ৬ মার্চের মধ্যে ৩৫ সহ ৪ দফা দাবি মেনে না নেয় তবে মার্চের ১৩ তারিখ থেকে দেশব্যাপী সমন্বিতভাবে আন্দোলনে যাবে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ, বাংলাদেশ ছাত্র পরিষদ এবং জাতীয় যুবকল্যাণ গণ পরিষদ’।

প্রসঙ্গত, চার দফা দাবি আদায়ে প্রায় এক মাস জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অনশনে বসেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের নেতাকর্মীরা। তাদের চারদফা দাবিগুলো হচ্ছে- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নতকরণ, আবেদন ফি কমিয়ে (৫০-১০০) টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া ও ৩-৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

সংগঠনটির প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন ছাড়াও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা হলেন, রেশমা আক্তার, এস এ সজীব আহমেদ, মুসাদ্দেক আলী রাসেল, উজ্জল সরকার, নাজিম উদ্দিন, ইব্রাহিম খলিল, শরীফ সৌরভ, মোশারফ হোসেন সোহেল, কামাল হোসেন, জাকির হোসেন, শাহ্ জালাল, জিয়াউর রহমান জয়, দোলন বাসক, পারভেজুর রহমান, সুমন ইসলাম, রাজেশ মহাজন, এস এ জুয়েল হাওলাদার, জাকিরুল ইসলাম, রেজায়ুল করিম, কুমারী মৌসুমী, রায়মা রাহি, উজ্জল কুমার বিশ্বাস।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬