১৪ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রীর ভালোবাসা চাই’ কর্মসূচী

১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৭ PM
চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ করার আন্দোলনে শিক্ষার্থীরা

চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ করার আন্দোলনে শিক্ষার্থীরা © ফাইল ফটো

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গণঅনশন, আমরণ অনশনসহ বেশকিছু কর্মসূচী পালন করে আসছিলেন তারা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশব্যাপী ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা চাই’ নামে নতুন কর্মসূচী ঘোষণা করেছেন তারা।

আজ সোমবার দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে এবং তাদের দাবি বাস্তবায়নের লক্ষে ভিন্ন ধরণের এ কর্মসূচী আহবান করা হয়েছে।

মুজাম্মেল মিয়াজী বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা চেয়ে আমাদের সকল নেতা-কর্মীরা স্ব-স্ব অবস্থান থেকে এ কর্মসূচী পালন করবে। কোটি বেকার ছাত্র যুবক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভালবাসা চায়, কর্মসংস্থান চায় এবং চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ আমাদের ৪ দফা দাবির বাস্তবায়ন চায়।

তাদের ৪ দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

আন্দোলনকারী বলছেন, বর্তমান সরকারের ইশতিহার অনুযায়ী তাঁরা ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন ‘৩৫’ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়ে তোমাদের দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় যে কোন প্রকার সিদ্ধান্ত না জানিয়ে ৪১তম বিসিএসের সার্কুলার দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যার কারণে দেশব্যাপী লক্ষাধিক ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী ক্ষুদ্ধ হয়ে পড়েছে।

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950