এসআই হলেন ১ হাজার ৪০২জন, চূড়ান্ত ফল প্রকাশ

১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৩ PM

বাংলাদেশ পুলিশে ২০১৯ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত এবং অ্যাপটিটিউড টেস্ট ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৪০২ জন প্রার্থীকে সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করেছে।

বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি'র মাধ্যমে সম্পন্ন করা হবে।

রেঞ্জ ডিআইজি নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম গ্রহণের জন্য স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের যথাসময়ে অবহিত করবেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় পাঠানো হবে। মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর বিধি মোতাবেক স্থায়ী করা হবে। ফল

দেখতে ক্লিক করুন: SI

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬