৬ পদে ২৫ জনকে চাকরি দেবে রাষ্ট্রপতির কার্যালয়

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৭ PM

রাষ্ট্রপতির কার্যালয়ে (বঙ্গভবন) জন বিভাগে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় ৬টি পদে মোট ২৫ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্যাটালগার

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।

 

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৫টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

 

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

 

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

 

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার টাইপিং গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

 

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ১১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bbp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়মাবলী: আবেদনের নিয়মকানুন জানতে ক্লিক করুন এই লিংকে: https://bangabhaban.gov.bd/site/notices/28b6757

 

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬