চাকরির ফি কমানোর দাবিতে আন্দোলনে যাচ্ছে ছাত্র অধিকার পরিষদ

২৭ জানুয়ারি ২০২০, ০৮:০৯ PM

© ফাইল ফটো

আব্দুল কাদের ফরহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন ২০১৮ সালে।টিউশনি করে কোন মতে নিজের খরচ চালান। পাশাপাশি বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন। তবে চাকরিতে আবেদন করতে যে পরিমাণ অর্থ তাকে খরচ করতে হচ্ছে তা দিতে গিয়ে নিজের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি।

ফরহাদের দাবি চাকরিতে আবেদনের ফি ৫০ থেকে ১০০ টাকার মধ্যে করার। তাহলে তিনি এবং তার মতো অসংখ্য বেকারের সমস্যা অনেকাংশেই লাঘব হবে। শুধু ফরহাদই নয় দেশের অধিকাংশ চাকরি প্রার্থীর এই একই দাবি। চাকরিপ্রার্থীরা মনে করেন দ্রুত সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে আবেদন ফি কমানোর দাবিতে শীঘ্রই আন্দোলনে যাবে সাধারণ শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার (২৭ জানুয়ারি) রাত আটটায় সাধারণ ছাত্র পরিষদের ফেসবুক গ্রুপে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন।

জানতে চাইলে রাশেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ ছাত্র পরিষদ সব সময় সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে। যারা সরকারি চাকরি খুঁজছেন তারা বেশিরভাগই টিউশনি করে চলেন। এই টিউশনির টাকা দিয়ে তারা বিভিন্ন যায়গায় চাকরির আবেদন করেন। কিন্তু চাকরিতে আবেদনের ফি বেশি হওয়ায় তারা সব চাকরিতে আবেদন করতে পারেন না। আবার আবেদন করতে গিয়ে নিজেদের থাকা-খাওয়ার খরচ যোগতে হিমশিম খান।

আমাদের সাথে দেশের অনেকেই তাদের এই সমস্যার কথা জানিয়েছেন জানিয়ে রাশেদ বলেন, অনেকের টিউশনির পুরো টাকা শুধু আবেদনের পেছনেই খরচ হয়। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছেন। তারা তাদের কষ্টের কথা জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আন্দোলনে কবে হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, খুব শীঘ্রই আমরা আন্দোলনে যাবো। আগামী কয়েকদিনের মধ্যেই এই নিয়ে সাধারণ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচী ঘোষণা করা হবে। আন্দোলনের ধরণ সম্পর্কে তিনি বলেন, মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি সহ নানান কর্মসূচী থাকবে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬