‘৩৫ চাই’ আন্দোলন

‘শান্তিপূর্ণ কর্মসূচীতে সাড়া না আসলে গণঅভ্যুত্থানের ডাক’

২০ জানুয়ারি ২০২০, ০৮:৪৩ PM

© ফাইল ফটো

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া জন্য সারাদেশের বেশ কয়েকটি জেলাতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারীরা। এছাড়া বেশ কয়েকদিন যাবৎ জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অনশন, আমরণ অনশন পালন করেছে তারা। এসব শান্তিপূর্ণ কর্মসূচীতে দাবি আদায় না হলে ‘দেশব্যাপী গণঅভুত্থানের ডাক’ দিবে আন্দোলনকারীরা।

আজ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি জানিয়েছেন।

মুজাম্মেল মিয়াজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ চেয়ে দেশর অধিকাংশ জেলাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এসব দাবি আদায়ের লক্ষে আমরা বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচি করে আসছি।

তিনি বলেন, সরকার যদি এমন শান্তিপূর্ণ কর্মসূচির পরেও ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজকে কোন প্রকার সাড়া না দেয় তবে দেশব্যাপী অতি শিগগিরই যুব গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ্‌। সরকারকে এটাও বলে দিচ্ছি যে, যুব সমাজে একবার জেগে উঠলে এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।

দীর্ঘদিন যাবত চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সর্বশেষ গত শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅনশন শুরু করেন করেন আন্দোলনকারীরা। এরপর আমরণ অনশন, সার্টিফিকেট পোড়ানোসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এসব কর্মসূচীতেও নীতিনির্ধারণী মহল থেকে কোন সাড়া পাচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীদের।

তাদের ৪ দফা দাবি হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীত করা; চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা; চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া ও চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে সম্পন্ন করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এছাড়া এ ৪ দফার সঙ্গে দেশব্যাপী বেকারদের কর্মসংস্থান সৃষ্টির বিশেষ দাবি সংযোজন করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনকারী বলছেন, বর্তমান সরকারের ইশতিহার অনুযায়ী তাঁরা ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন ‘৩৫’ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়ে তোমাদের দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় যে কোন প্রকার সিদ্ধান্ত না জানিয়ে ৪১তম বিসিএসের সার্কুলার দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যার কারণে দেশব্যাপী লক্ষাধিক ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী ক্ষুদ্ধ হয়ে পড়েছে।

চবিতে গাঁজাসহ হাতেনাতে আটক ‘স্থানীয় ব্যক্তি’
  • ১৩ নভেম্বর ২০২৬
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950