সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৯৭ জন

২০ জানুয়ারি ২০২০, ০১:১৮ PM

© ফাইল ফটো

৯৭ জনকে সহকারী জজ পদে নিয়োগ দিয়েছে সরকার। রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের প্রেক্ষিতে তাদের নিয়োগ আদেশ জারি করে আইন মন্ত্রণালয়।। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ-২০১৬ এর বেতন স্কেলে ষষ্ঠ গ্রেডে বেতনক্রমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করা হয়।

নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য শিক্ষানবিশ স্তরে থাকবেন তারা। তবে স্থায়ীকরণের পূর্বে উক্ত মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসাবে পদায়ন করা হয়েছে বলে আদেশে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৮ জানুয়ারি পূর্বাহ্নে তাদের নামের পাশে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজের নিকট যোগদান করবেন।

শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে চাকরিতে যোগদানের তারিখ হতে তিন মাস সিনিয়র সহকারী জজ আদালতে, সাত দিন জেলা লিগ্যাল এইড অফিসে, ১০ দিন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে, ২১ দিন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ১০ দিন জেলা ও দায়রা জজ আদালত/কার্যালয়ে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজের তত্ত্বাবধানে আদালতের কার্যাবলি পরিচালনা, অফিস ব্যবস্থাপনা এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন।

৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস 
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬