৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু আজ

০৪ জানুয়ারি ২০২০, ০৮:১৭ AM

© ফাইল ফটো

আজ শনিবার থেকে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আইন নেছারউদ্দিন জানিয়েছেন, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সারাদেশের ১৯টি কেন্দ্রে এবং ঢাকার ১২টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

পিএসসির রেকর্ড অনুযায়ী, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরিপ্রার্থী আবেদন করেন ৪০তম বিসিএসে। এই বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এতসংখ্যক আবেদন আগে কখনো জমা পড়েনি।

গত ২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ২০ হাজার ২২৭ জন পাশ করেন। পাশ করা প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হতে পারে। পদ সংখ্যা বাড়তে পারে।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950