আল্টিমেটাম দিয়ে ‘৩৫ চাই’ আন্দোলনকারীদের অনশন স্থগিত

০৩ জানুয়ারি ২০২০, ১১:৪১ PM
অনশন কর্মসূচী

অনশন কর্মসূচী

দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দিয়ে আমরণ অনশন কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে ‘৩৫ চাই’ আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা। এ সময় সাত দিনের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ চার দাবি মেনে না নিলে আবারো কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 

অনশন স্থগিত বিষয়ে আন্দোলনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, 'কনকনে শীতে আমরণ অনশন পালন করেছি। অনেকে অসুস্থ হয়েছেন। দুঃখের বিষয় প্রায় এক মাস অনশনের পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। শিক্ষিত যুব সমাজের ওপর এমন অবহেলা এবং অবজ্ঞার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।

চার দফা দাবি আদায়ে প্রায় এক মাস জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে অনশনে বসেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের নেতাকর্মীরা। এ আন্দোলনে অংশ নেয়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তাদের দাবিগুলো হচ্ছে- চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৫ বছরে উন্নীতকরণ, আবেদন ফি কমিয়ে (৫০-১০০) টাকার মধ্যে নির্ধারণ, নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেয়া ও ৩-৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

২০০ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
কারখানায় চাকরি দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
  • ১৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে আবেদন করতে লাগবে যেসব যো…
  • ১৫ আগস্ট ২০২৬
মিরাজের লড়াকু অর্ধশতক
  • ১৫ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশব্যাপী দোয়া…
  • ১৫ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল
  • ১৫ আগস্ট ২০২৬