ছবি তুলে মাসে আয় করা যাবে ৩০ লাখ টাকা

১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:০০ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ছবি তোলার জন্য ফটোগ্রাফার খুঁজছেন অস্ট্রেলিয়ার এক কোটিপতি। মাসে বেতন দেবেন ৩৭ হাজার ৬০০ ডলার। দেশীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা। স্বপ্নের চাকরি বলতে যা বোঝায় ঠিক তাই। এমন চাকরির অফার করা ব্যক্তির নাম ম্যাথিউ লেপ্রে।

ম্যাথিউ লেপ্রে ইকম ওয়ারিয়র একাডেমির প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি নিয়োগ করেছেন একজন ব্যক্তিগত সহকারী। এখন তিনি একজন ব্যক্তিগত ফটোগ্রাফারও নিয়োগ করতে চান। সেই পদের জন্যই লোক খুঁজছেন তিনি।

ম্যাথিউয়ের সঙ্গে ঘোরার সময় যে ছবি তোলা হবে, তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পোস্টও করতে হবে। এই কাজের জন্য আবেদনকারীর থাকতে হবে বৈধ পাসপোর্ট ও ক্যামেরা। আর থাকতে হবে ঘুরে বেড়ানোর ইচ্ছা। যদিও ঘুরতে যাওয়ার সব খরচই বহন করবেন লেপ্রে। তাই ঘুরে বেড়ানো যদি আপনার নেশা হয়, তাহলে স্বপ্নের কাজ পেতে যোগাযোগ করতে পারেন লেপ্রের সঙ্গে।

ধানমন্ডি ৩২ এলাকায় কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
  • ১৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম,…
  • ১৫ আগস্ট ২০২৬
ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ, লাখ রুপি জরিমানা ভারতীয়…
  • ১৫ আগস্ট ২০২৬
শুরুতেই হাসানের আঘাত, সাজঘরে ফিরলেন ওয়েদারাল্ড
  • ১৫ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার
  • ১৫ আগস্ট ২০২৬
৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
  • ১৫ আগস্ট ২০২৬