খুলনায় অনশনে অসুস্থ পাটকল শ্রমিক, হাসপাতালে ভর্তি

১১ ডিসেম্বর ২০১৯, ০৩:০৪ PM

© সংগৃহীত

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনের দ্বিতীয় দিনে অনশনরতদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (১২ ডিসেম্বর) সকালে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শ্রমিকরা হলেন, প্লাটিনাম জুবিলি জুট মিলের হিরণ ও খায়ের এবং স্টার জুটমিলের বাবুল ও ক্রিসেন্ট জুটমিলের সুলতান।

এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে মজুরি কমিশন বাস্তবায়সহ ১১ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা।

এগুলো হলো- খুলনার ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল এবং যশোরের কার্পেটিং জুট মিল ও জেজেআই জুট মিলের শ্রমিকরা কাঁথা-বালিশ, লেপ, কম্বল নিয়ে শীতের মধ্যে রাজপথে অনশন শুরুকরেন।

শ্রমিকদের এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তাদের পরিবারের সদস্যরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি থেকে না ফেরার ঘোষণা তাদের। শ্রমিকরা নিজ নিজ মিল গেটের সামনে এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনের বিষয় জানিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, শীত ও ক্ষুধায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। সমস্যা সমাধানে ঢাকায় মঙ্গলবার বৈঠক হলেও তার ফলপ্রসূ না হওয়ায় শ্রমিকরা অনশন অব্যাহত রেখেছেন। তিনি বলেন, যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধা…
  • ১৫ আগস্ট ২০২৬
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার আভাস
  • ১৫ আগস্ট ২০২৬
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪…
  • ১৫ আগস্ট ২০২৬
দীর্ঘদিন ধরে কানে শোঁ শোঁ বা গুনগুন শব্দ শুনছেন? জেনে নিন ক…
  • ১৫ আগস্ট ২০২৬
দুই ওপেনারকেই ফিরিয়ে দিলেন হাসান
  • ১৫ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৯, মামলা ৪৪
  • ১৫ আগস্ট ২০২৬