সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করুন: ভিপি নুর

০৮ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯ PM

© টিডিসি ফটো

তিন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের জেরে ভিপি নুরুল হক নুরের পদত্যাগ দাবি করেছেন ছাত্রলীগ প্যানেল থেকে আসা ডাকসুর নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ। 

প্রসঙ্গত, মঞ্চের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ সমর্থক নীল দলের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

রবিবার (৮ ডিসেম্বর) ডাকসুর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনেন জিএস গোলাম রাব্বানী।

নুরুল হকের বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে, ডাকসুতে সময় না দিয়ে লোক দেখানোর জন্য বনানীর অগ্নিকাণ্ডে সেলফি তুলেছেন, খালেদা জিয়ার মুক্তিতে সোচ্চার, রেজিস্টার অফিসে একাধিক টেন্ডারবাজি, প্রকাশিত ইশতেহারের কোন কিছুই পূরন করেনি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভিপি নুরুল হক বলেন, আমার বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগ আনলে কিছুই হবেনা। সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ দেন।

এর আগেও তিনি তার ফেসবুক লাইভে এসে বলেছিলেন, আমার বিরুদ্ধে কোন দুর্নীতি, টেন্ডারবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আমি ভিপি পদ থেকে পদত্যাগ করব।

ধানমন্ডি ৩২ এলাকায় কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান
  • ১৫ আগস্ট ২০২৬
১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম,…
  • ১৫ আগস্ট ২০২৬
ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ, লাখ রুপি জরিমানা ভারতীয়…
  • ১৫ আগস্ট ২০২৬
শুরুতেই হাসানের আঘাত, সাজঘরে ফিরলেন ওয়েদারাল্ড
  • ১৫ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার
  • ১৫ আগস্ট ২০২৬
৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
  • ১৫ আগস্ট ২০২৬