জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

০৩ ডিসেম্বর ২০১৯, ১১:১০ PM

© লোগো

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগে ৬ ডিসেম্বর সকাল ১০টায় এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও ২০ ডিসেম্বর বেলা ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা ও সিটপ্ল্যান বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সরকারি ব্যাংকগুলোর নিয়োগপ্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে সরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের এই কমিটির সদস্য করা হয়।

ঝালকাঠিতে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
ফুল দিতে এসে ধানমন্ডি থেকে যুবলীগ কর্মী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
অক্টোবরে একযোগে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর ঘোষণা …
  • ১৫ আগস্ট ২০২৬
শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জনের মৃত্যু : সন্তানের মুখ দেখ…
  • ১৫ আগস্ট ২০২৬
গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ বিতর্কের মধ্যেই ক্যামব্রিজ বিশ্ববিদ্…
  • ১৫ আগস্ট ২০২৬