রূপালী ব্যাংক সিনিয়র অফিসার ও অফিসার পদে পরীক্ষার প্রবেশপত্র

১৫ জুলাই ২০১৯, ০৩:৩৮ PM

রূপালী ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার’ এবং ‘অফিসার’পদে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। আজ সোমবার থেকে প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত প্রবেশপত্র ডাউনলােড করা যাবে।

আজ সোমবার ব্যাংকার্স সিলেকশন কমিটি এক সংবাদ বিজপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে রূপালী ব্যাংক লিমিটেড এ ‘সিনিয়র অফিসার এর ৪২৩টি পদে নিয়ােগের উদ্দেশ্যে প্রচারিত বিজ্ঞপ্তি নং-৪২/২০১৬, তারিখ ২৬/০৭/২০১৬ এবং 'অফিসার’ এর ৭৩৬টি পদে নিয়ােগের উদ্দেশ্যে প্রচারিত বিজ্ঞপ্তি নং ৪৫/২০১৬, তারিখ ০৩/০৮/২০১৬ এর মাধ্যমে অনলাইনে আবেদনকৃত প্রার্থীদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd ) এ আপলােড করা হয়েছে।

উভয় পদে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ২৭/০৭/২০১৯ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেড এর ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের কোনো সুযোগ থাকবে না।

 

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950