শীঘ্রই চসিকের ১৪ স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ

২০ মার্চ ২০১৯, ০৯:৩২ AM

© সংগৃহীত

শীঘ্রই চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদের বিপরীতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, আমাদের ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত শিক্ষকের পরিবর্তে স্থায়ীভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যে সব বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির পদ খালি আছে, তা যদি জনবল কাঠামো অনুযায়ী স্থায়ী করার মাধ্যমে এমপিওভুক্ত করা যায় তা করা হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত আটটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব সিদ্ধান্তের কথা জানান।

চসিকের সম্মেলন কক্ষে লামাবাজার এএএস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, গুলএজার বেগম সিটি করপোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়, ছালেহ জহুর সিটি করপোরেশন কিন্ডারগার্টেন, বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়, ছালে জহুর সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজ, খান বাহাদুর আবদুল হক দোভাষ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

এতে কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, শৈবাল দাশ সুমন, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি এএসএম সাহাবুদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমএ সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান শিক্ষকরা বার্ষিক বাজেট কর্মপরিকল্পনা ও মাল্টিমিডিয়া ক্লাস চালুর বিষয়ে মেয়রকে অবহিত করলে তিনি এ ব্যাপারে প্রধান শিক্ষা কর্মকর্তা ধারাবাহিকভাবে শিক্ষকদের প্রশিক্ষিত করার ব্যবস্থা নেবেন বলে জানান।

জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাঙ্গ করে বিসিবি পরিচালক বললেন—‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, প…
  • ১৪ নভেম্বর ২০২৬
কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950