কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা মামলা নিতে ‘গড়িমসি’ পুলিশের

১৪ নভেম্বর ২০২৬, ১১:১২ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ AM
পুলিশের লোগো

পুলিশের লোগো © টিডিসি সম্পাদিত

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে কোচিং শেষে ফেরার পথে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) মহাতাপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, শিশুটিকে শারীরিক নির্যাতন বা ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এদিকে, শিশুটির পরিবার হত্যা মামলা করতে গেলে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মামলা নেওয়ার কথা জানিয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। তবে পুলিশের দাবি, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

নিহত শিশুটির নাম নুহা আক্তার (৭)। তার পিতার নাম মো. শাহাদাত হোসেন সুমন এবং মাতার নাম মৌসুমি আক্তার। নুহা স্থানীয় মহাতাপুর তালিমুর কুরআন নুরানী ও হাফেজী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা যায়, উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের মহাতাপুর গ্রামে সোমবার (৯ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। মহাতাপুর নূরানী মাদ্রাসার সামান্য সামনে হানতির বাড়ির রাস্তার মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত শিশু নুহার বাবা শাহাদাত হোসেন সুমন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে সেদিন সকাল ৭টায় মাদ্রাসায় যায়। মাদ্রাসায় যাওয়ার পর দুপুরে লাঞ্চের সময় তারা বাড়িতে ফিরে আসে। দুপুর আড়াইটায় তাদের কোচিং ছিল। বড় ভাইয়ের ব্যাগ কিছুটা ছিঁড়ে যাওয়ায় সে বাড়িতে এসে মাকে জানায়, ব্যাগ ছিঁড়ে গেছে, তাই ব্যাগ নিয়ে চলে এসেছে। এ সময় ছোট বোন নুহাও তার ব্যাগ নিয়ে বাড়িতে আসে। এরপর তাদের মা জানতে চান, তারা কেন ব্যাগ নিয়ে বাড়িতে এসেছে। সামনে আট-দশ দিন পর পরীক্ষা, তাই তাদের কোচিং করা প্রয়োজন বলেও জানান। 

তিনি বলেন, মাদ্রাসা থেকে বের হয়ে নুহা মাঠসংলগ্ন একটি কাঁচা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায় নি। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে একটি ঘরে নিয়ে রাখা হয়। ঘরটির চারপাশ খোলা ছিল, শুধু ওপরে টিনের ছাউনি ছিল। সেখানে কাঠ দিয়ে আড়াল করে শিশুটিকে এমনভাবে ফেলে রাখা হয়েছিল, যাতে সহজে দেখা না যায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আমার স্ত্রী গিয়ে শনাক্ত করেন। 

তিনি বলেন, আমার মেয়েকে যারা হত্যা করছে, তাদের আমি আইনের মাধ্যমে শাস্তি চাই। আমরা থানায় গিয়েছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মামলা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে আমাদের এ আশ্বাস দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসতে এক মাস দেড় মাস লাগতে পারে। পুলিশ আমাদেরকে কোনভাবে সহায়তা করতে চাচ্ছে না।’

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থাসহ বেশ কয়েকটি টিম রহস্য উদঘাটনে তদন্ত করছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলছে।’

পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি সাংবাদিককে বলেন, ‘আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। পরিবার আমাদেরকে অভিযোগ করে নি। আপনি আমাকে ডিস্টার্ব করছেন।’

কোচিং শেষে ফেরার পথে শিশুকে হত্যা, লাশ পরিত্যক্ত ঘরে—হত্যা …
  • ১৪ নভেম্বর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950