তরুণরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে: পলক

০৯ মার্চ ২০১৯, ০১:৫০ AM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে। আমরা তরুণদের হাতে একদিনের খাবার তুলে দিতে চাই না। সারা জীবনের খাবার তুলে দিতে চাই। শুক্রবার আইসিটি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি’ (আইডিয়া) প্রজেক্ট এবং দেশের সর্ববৃহৎ তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে চলা ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্প মিলনায়তনে বেলা ১১টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ, আইডিয়া প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মজিবুল হক।

পলক বলেন, আপনি কাউকে একটি মাছ কিনে দিলে একদিনের খাবার তুলে দেওয়া হয়; কিন্তু তাকে মাছধরা শিখিয়ে দিলে সারা জীবনের খাবার তুলে দিলেন। আমরাও সেভাবে কাজটি করতে চাচ্ছি। প্রতিমন্ত্রী বলেন, আইডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল নাগাদ ১ হাজারের বেশি স্টার্টআপ চালু করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেক আইডিয়া থাকে; কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন পার করার পর অধিকাংশ সময় তা আর বাস্তবায়ন হয় না। সে কারণেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ আয়োজন। প্রথম পর্বে ৪০টি বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হলেও পর্যায়ক্রমে সব বিশ্ববিদ্যালয়কে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

দেশের আট বিভাগের ৪০ বিশ্ববিদ্যালয়ে চলবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ: চেপ্টার ওয়ান’-এর কার্যক্রম। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী ছাড়াও অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতার জন্য আবেদন করতে পারবে। সেখানে ইয়াং বাংলার ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের সহায়তায় পরিচালিত প্রতিযোগিতা থেকে গড়ে তিনটি দল বাছাই করা হবে।

৪০ বিশ্ববিদ্যালয় থেকে আসা এ ১২০ দল নিয়ে প্রথমবারের মতো ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’ অনুষ্ঠিত হবে সাভারে। সেখান থেকে দর্শক ভোট এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার ৩০ স্টার্টআপ। আইডিয়া প্রকল্পের বাছাই কমিটি এবং অন্যান্য বিচারকদের সাহায্যে ১০ স্টার্টআপ জাতীয় পর্যায়ে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এ দলগুলো নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ ও পরামর্শসহ সব ধরনের সহায়তা পাবে আইডিয়া প্রজেক্ট থেকে।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬