সেনাবাহিনীর জাতিসংঘ মিশনে দোভাষী নিয়োগ, বেতন ২ লাখ

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২০ AM

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী কন্টিনজেন্টের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এজন্য নিয়োগ দেয়া হবে প্রয়োজনীয় সংখ্যক ফরাসী ভাষার দোভাষী।

এক্ষেত্রে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ভাষা ইনস্টিটিউট থেকে ফরাসী ভাষায় ডিপ্লোমা (এ-টু) কোর্স পাসসহ কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফরাসী হতে ইংরেজি, ইংরেজি হতে ফরাসী, বাংলা হতে ফরাসী এবং ফরাসী হতে বাংলা ভাষায় বাক্য বিনিময় এবং অনুবাদে পারদর্শীতা থাকতে হবে। ২০ মার্চ, ২০১৯ তারিখে বয়স হতে হবে ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে।

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২,৫৩২/ মার্কিন ডলার বেতন তথা ২ লাখ ১২ হাজার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। সূত্র: ইত্তেফাক

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬