স্নাতক পাসেই ১৫০ জনকে নিয়োগ দেবে ডিজিকন

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩২ PM

© লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠনটিতে ‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ’ পদে মোট ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা : প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরসহ ডিপ্লোমা পাস হতে হবে। এই পদে চাকরি করতে চাইলে আবেদনকারীকে কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর। 

কর্মস্থান :  চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে খিলক্ষেত, মহাখালী, ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন: ৯ হাজার ৫০০ থেকে ১১ হাজার টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য শনি থেকে বৃহস্পতিবার(সরকারি ছুটির দিন বাদে) যেকোনো দিন সকাল সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার ঠিকানা: ৪র্থ তলা, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ, ২০১৯।

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬