জবির ৯ বিভাগে শিক্ষক নিয়োগ

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২২ AM

© সংগৃহীত

নয়টি বিভাগে শিক্ষক নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়েরর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এ পদগুলোর বিপরীতে ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইংরেজি বিভাগে একজন সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগে একজন সহযোগী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের শূন্যপদে একজন প্রভাষক, চারুকলা বিভাগে (ভাস্কর্য) একজন প্রভাষক, মার্কেটিং বিভাগে একজন সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগে একজন সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগে একজন অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষাছুটিজনিত শূন্যপদের বিপরীতে অস্থায়ীভিত্তিতে একজন সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস-এ একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও সাধারণ শর্তাবলিসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া আবেদন ফরমও www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬