অবিলম্বে নিয়োগের আশ্বাস, কর্মসূচি প্রত্যাহার করলো চাকরিপ্রত্যাশীরা

২৮ জানুয়ারি ২০১৯, ০৮:৩৫ PM
অবস্থান কর্মসূচিতে চাকরিপ্রত্যাশীরা

অবস্থান কর্মসূচিতে চাকরিপ্রত্যাশীরা

দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে চাকরিপ্রত্যাশীরা। বিষয়টি চূড়ান্ত করার আশ্বাস দেন। সোমবার অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা তাদেরকে অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগের আশ্বাস দেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ জানান, আমাদের ডিজি অসুস্থ। তিনি সুস্থ হয়ে অফিসে ফিরলে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি বলেন, আন্দোলনকারীরা আশ্বাস পেয়ে তাদের কর্মসূচি প্রত্যাহার করে ফিরে গেছেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের অধীনস্থ ৯টি জেলা সিভিল সার্জন কার্যালয়ে চাকরিপ্রত্যাশীরা দীর্ঘ ৭ বছর আগে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করলেও তাদের নিয়োগ সম্পন্ন হয়নি এখনো।আন্দোলনকারীরা ভাষ্য, ২০১২-১৩ সালে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বাতিল করে অধিদফতর। পরে আদালত ও মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাতিলকৃত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদফতর। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ ও তাদের নিয়োগের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করে দেড় শতাধিক নিয়োগপ্রত্যাশী।

ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬