নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডেল্টা ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ দেবে। তবে কতজন নিয়োগ দেওয়া সে বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি।
যোগ্যতা : স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। তবে কমপক্ষে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে।
বয়সসীমা : অনভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।
প্রার্থীদের বাংলা ও ইংরেজীতে চমৎকার যোগাযোগ দক্ষতা এবং দেশের যেকোন প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২, ৩, ৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে রেজুমে, দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রসহ 'ডেল্টা ফার্মা লিমিটেড, হাউজ- ৫০১, রোড- ৩৪, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা- ১২০৬' ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।
বিস্তারিত জানতে দেখুন বিজ্ঞপ্তিতে
