চট্টগ্রামে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বিটাক

২৭ জানুয়ারি ২০১৯, ১১:২২ AM

© ফাইল ছবি

চট্টগ্রামে বিভিন্ন কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামে’র অধীন এ প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সে ভর্তির আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিটাক চট্টগ্রামে মার্চ-জুন সেশনে ৪ মাস মেয়াদী তিনটি ট্রেড কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোর্সগুলো হচ্ছে: ১. ওয়েল্ডিং, ২. মেশিনশপ প্রাকটিস ও ৩. ইলেক্ট্রিক্যাল মেইনটেনেন্স। 

৮ম শ্রেণী বা সমমান পাশ ১৭ বছরের উর্ধ্বে যে কোনো নারী-পুরুষ এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। উপস্থিতির ভিত্তিতে সকল প্রশিক্ষাণার্থীকে দিনপ্রতি ১০০ টাকা হারে মোট ৮০০০ টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়া অতি অসচ্ছল প্রশিক্ষণার্থীদের আরো ৫০০০ টাকা ভাতা প্রদান করবে সেইপ।

বিটাকের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত সকলকেই প্রশিক্ষণ শেষে চাকরি বা কর্মসংস্থানের জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করা হয়।

প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিটাকের ওয়েবসাইট (http://www.bitac.gov.bd) অথবা ০১৮২৪-৪০৮২২৮ এই নম্বরে ফোন করে জানা যাবে।

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
বর্ষাকে বিদায় জানিয়ে এল শরৎকাল
  • ১৬ আগস্ট ২০২৬
বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি
  • ১৬ আগস্ট ২০২৬
তাসকিনের আঘাত সামলে গ্রিনের সেঞ্চুরি, অপেক্ষা বাড়ছে বাংলাদে…
  • ১৬ আগস্ট ২০২৬
মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬