কাস্টমস হাউসে ১৪টি পদে নতুন নিয়োগ

১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৩০ PM
মোংলা কাস্টম হাউস,খুলনা

মোংলা কাস্টম হাউস,খুলনা

খুলনার মোংলা কাস্টম হাউস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪টি পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব যোগ্য বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারেন।অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ১৫ জানুয়ারি, ২০১৯ তারিখ এবং আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

পদ সমূহের মধ্যে রয়েছে- কম্পিউটার অপারেটর, পরিসংখ্যান অনুসন্ধায়ক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহাকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাইভার, সিপাই, ভান্ডারী, টোপাস, রেকর্ড সাপ্লায়ার, গার্ড এবং কুক।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। আবেদনের জন্য ১৫ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুযায়ী বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে (গ্রেড ১১-২০তম) বেতন ভাতা ও অন্যান্য সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের (http://mch.teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

 

জেবিএবির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহ জাহান
  • ১৬ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬