৩ বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী নেবে কানাডা

১০ জানুয়ারি ২০১৯, ০৬:৩২ PM

© ফাইল ছবি

উন্নত জীবন মান ও অর্থনীতিক স্বাচ্ছন্দের জন্য অভিবাসনেচ্ছুদের কাছে পছন্দের তালিকার প্রথম দিকের একটি দেশ কানাডা। যারা কানাডায় পাড়ি জমাতে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছেন তাদের জন্য সুখবর আছে। কানাডা সরকার আগামী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করার ঘোষণা দিয়েছে। 

অভিবাসন সংসদে ২০১৮ সালের বাৎসরিক রিপোর্টে দেশটির অভিবাসন মন্ত্রী অহমেদ হুসেন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন। তিনি আরো বলেন, অভিবাসী ও তাদের বংশধরেরা অগণিত অবদান রেখে চলেছে এই দেশে, এবং আমাদের ভবিষ্যৎ সফলতা নির্ভর করবে তাদের ক্রমাগত স্বাগত জানানো ও ভালোভাবে অন্তর্ভূক্তির মধ্যে।

রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। আর ১৯৯০ সাল থেকে ৬০ লাখেরও বেশি মানুষ কানাডায় অভিবাসী হয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, কর্মী আর অবসর নেওয়া ব্যক্তিদের অনুপাত ২০১২ সালে ৪.২:১ থাকলেও ২০৩৬ সালে সেটা ২:১ হবে। ২০২১ সালে যাদের নেওয়া হবে তাদের অর্ধেকেরও কম মানুষকে অর্থনৈতিক প্রোগ্রামের অধীনে নেওয়া হবে যেন তারা শ্রম বাজারের দক্ষতার গ্যাপ পূরণ করতে পারেন।

 

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬