বিকেএসপিতে চাকরির সুযোগ

০৭ জানুয়ারি ২০১৯, ০৯:৪০ AM

© ফাইল ফটো

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিভিন্ন গ্রেডে শূন্য পদে স্থায়ী এবং অস্থায়ীভাবে ১৩টি পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সব বাংলাদেশি নাগরিক বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম

সিনিয়র গবেষণা কর্মকর্তা, প্রভাষক (পদার্থবিজ্ঞান), কোচ (জিমন্যাস্টিকস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বক্সিং, শুটিং), উপসহকারী প্রকৌশলী, গাড়িচালক, অফিস সহায়ক, মেসওয়েটার, মালি, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা

১৪টি পদে সর্বমোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/স্নাতক/সমমান ডিগ্রিধারীসহ উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক/অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। সিনিয়র গবেষণা কর্মকর্তা এবং কোচ পদে আবেদনের জন্য অনূর্ধ্ব ৪০ বছর এবং অন্য সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতাদি দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ওবেবসাইট (www.bksp.gov.bd) থেকে ফরম ডাউনলোড ও স্বহস্তে লিখিত ফরম এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর পাঠাতে হবে। এছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

আবেদন ফরম পাঠানো যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

অস্ট্রেলিয়ার গুঁড়িয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি সময়সীমা ও নীতিমালা চূড়ান্ত হতে পারে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
কম্পিউটারে অ্যাপ ইন্সটল ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হবে ভিড…
  • ১৬ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপ…
  • ১৬ আগস্ট ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে মিসর:…
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়তে ৫৭ রান দরকার বাংলাদেশের
  • ১৬ আগস্ট ২০২৬