বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা আসর অনুষ্ঠিত

৩১ ডিসেম্বর ২০১৮, ০১:২১ PM

© সংগৃহীত

মালয়েশিয়ার কোয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে উদ্যোক্তা আসর গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ বুটক্যাম্প বা জিইবি। ১৭-২০ ডিসেম্বর চারদিনব্যাপী এই ইভেন্টে বিশ্বের ৪০টি দেশ থেকে সফল উদ্যোক্তাদের পাশাপাশি ১৫০ জন মেধাবী তরুণ-তরুণীরা অংশ নেয়।

যুক্তরাষ্ট্রের লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ এবং এশিয়া স্কুল অফ বিজনেস (এএসবি) যৌথভাবে আসরটির সেশন পরিচালনা করে। এমআইটি স্লোগান স্কুল অফ ম্যানেজমেন্ট আসর পরিচালনায় সহযোগীতা করে। 

বুটক্যাম্পে অভিজ্ঞ মেন্টররা মেধাবীদের নিয়ে টিম গঠন, ইন্টারেক্টিভ টক সেশন, স্টার্টআপ ওয়ার্কআউট, ব্যবসায়িক মডেল গঠন, উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার অবতারণা এবং অন্য সম্পর্কিত আয়োজনগুলো দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।

বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক সংগঠন লিডসাস গ্লোবাল অ্যাকশন জিইবির মালয়েশিয়া আসরের অন্যতম পার্টনার হিসেবে অংশগ্রহণ করে। এলজিএ-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট সাদিক আল সরকার ইভেন্টটিতে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘জিইবি তরুণ উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আয়োজনটিতে বিশ্বজুড়ে সফল উদ্যোক্তারা নতুনদের কাছ থেকে বিভিন্ন আইডিয়া সম্পর্কে জানতে পারেন এবং সে অনুযায়ী সঠিক দিক নির্দেশনা প্রদান করে তাদের অনুপ্রাণিত করেন। তাছাড়া আইডিয়া কন্টেস্টে মেধাবী বিজয়ীরা ইনভেস্টরদের সহযোগিতায় সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন।’

গ্লোবাল অন্ট্রপ্রেনারশিপ বুটক্যাম্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খগেন্দ্র আচার্য্য বলেন, ‘শুরু থেকেই, জিইবি যুব উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে আভ্যন্তরীণ সেশন এবং নেটওয়ার্কিং নিয়ে কাজ করেছে। এছাড়া বিনিয়োগকারীরা বুটক্যাম্পে অংশগ্রহণকারীদের উত্থাপিত সম্ভাবনাময় বিভিন্ন উদ্যোগসমূহের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং এটা ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করার জন্য খুবই ইতিবাচক।’

জিইবির সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর পারশু আরিয়াল বলেন, ‘নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত ব্যবসায়িক উদ্যোগই উদ্ভাবন।’

শুধুমাত্র ব্যবসায়িক ধারণার প্রতিযোগিতাই নয় বরং বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা জানতে পারেন। এতে পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। নতুন উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সবাই মনোমুগ্ধকর এ আয়োজন উপভোগ করেন।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950