শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

১০ ডিসেম্বর ২০১৮, ০৫:১০ PM

© ফাইল ফটো

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের জন্য চার পদে ২৪ জনকে নিয়োগ প্রদান করা হবে।  

পদের নাম

সহকারী পরিচালক, প্রোগ্রাম সুপারভাইজার, হিসাবরক্ষকসহ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা


চারটি পদে সর্বমোট ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা যেকোনো বিষয়ে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে। প্রার্থীকে স্নাতকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।


বেতন

বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে (গ্রেড ৯, ১১, ১৩ ও ১৬তম) বেতন-ভাতা ও অন্য সব সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ স্বহস্তে লিখিত জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ অন্য সব কাগজপত্র ডাকযোগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : কক্ষ নম্বর-১১০১, ভবন নম্বর-৬, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবলায়, এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে অফিস চালকালীন ২০ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত।

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬