বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি

০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭ PM
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন গ্রেডে ১৩টি শূন্য পদে ৩৩ জনকে নিয়োগ দেবে। সহকারী পরিচালক (প্রশিক্ষণ), মূল্যায়ন কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নিম্নমান সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাকরুম সহকারীসহ বিভিন্ন পদে এ জনবল নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে আবেদন ও ফি প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে ২ ডিসেম্বর থেকে। যা চলবে আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে এ ওয়েবসাইটের (http://bpatc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন/ রাষ্ট্রবিজ্ঞান/ অর্থনীতি/ সমাজবিজ্ঞান/ আন্তর্জাতিক সম্পর্ক/ গণযোগাযোগ ও সাংবাদিকতা/ নৃবিজ্ঞান/পপুলেশন সায়েন্স/ পিস অ্যান্ড কনফ্লিক্ট/ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ/ ডেভেলপমেন্ট স্টাডিজ/ ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর/ স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। আবেদনের জন্য স্নাতকে/ স্নাতকোত্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও উক্ত পদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজন আবশ্যক। সব পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৬ নভেম্বর, ২০১৮ তারিখে ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম ৮,৮০০ থেকে অনূর্ধ্ব ৫৩,০০০ টাকা বেতন-ভাতা দেওয়া হবে। সঙ্গে অন্য সব সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

 

 

 

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950