৫৪৭ অফিসার পদে নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:২৭ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংকে ‘অফিসার (সাধারণ)’ পদে মোট ৫৪৭ জনকে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংকে যথাক্রমে ৩৩৬টি, ৬২টি, ১০৮টি, ৪১টিসহ মোট ৫৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা  চার বছর মেয়াদি  স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ অক্টোবর, ২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।  তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০ টাকা প্রদান করা হবে। তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

 

‎কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
পারেনি শ্রীলঙ্কা, ৩১ বছরের অপেক্ষায় পাকিস্তান, সেই নজিরই গড়…
  • ১৬ আগস্ট ২০২৬
শিক্ষক সংকট কমাতে খণ্ডকালীন ‘শিক্ষক পুল’ গড়বে জাতীয় বিশ্ববি…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভ…
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল-অলি আহমদের মনোনয়নপত্র বৈধ…
  • ১৬ আগস্ট ২০২৬
বিএএসের ফেলো হলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম…
  • ১৬ আগস্ট ২০২৬