২০,০০০ বেতনে এক্সিকিউটিভ নেবে ভিভো, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও

১৬ নভেম্বর ২০২৪, ১২:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে ভিভো

এক্সিকিউটিভ নিয়োগ দিচ্ছে ভিভো © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ১৮ থেকে ২০ হাজার টাকা বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ; 

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৮,০০০—২০,০০০ টাকা;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: কল সেন্টারে ২০ হাজার বেতনে চাকরির সুযোগ ভিভো বাংলাদেশে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

কর্মস্থল: দেশের যেকোন স্থানে (তবে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, নরসিংদী, যশোর, বরিশাল জেলায় অগ্রাধিকার ভিত্তিতে);

আবেদনের যোগ্যতা—

*বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফ্টওয়্যার মেরামতে দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: সাড়ে ৪২ হাজার বেতনে চাকরি জাগো ফাউন্ডেশনে, সাপ্তাহিক ছুটি ২ দিন

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬