মিনিস্টার হাইটেক পার্কে ম্যানেজার পদে নিয়োগ

২৮ নভেম্বর ২০১৮, ০৯:২৭ PM

© লোগো

মিনিস্টার হাইটেক পার্ক তাদের বিভিন্ন শোরুমের জন্য ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারেন। ম্যানেজার পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি পাস হতে হবে। উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য ২৫ ডিসেম্বর, ২০১৮ তারিখে প্রার্থীকে ন্যূনতম ৩০ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সী হতে হবে।

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। তবে টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ডসহ কোম্পানির অন্যান্য নিয়ম অনুযায়ী বছরে দুটি বোনাস দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের দুই কপি  রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত সাদা কাগজে অথবা কম্পিউটার কম্পোজ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : এইচআর অ্যান্ড অ্যাডমিন, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাউস নং-৭৯ (দ্বিতীয় তলা), ব্লক-এইচ, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা-১২১৩। প্রার্থীরা চাইলে তাঁদের জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারেন ([email protected]) এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ আগামী ২৫ ডিসেম্বর, ২০১৮।

ট্যাগ: নিয়োগ
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
পে স্কেল বাস্তবায়ন কবে থেকে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য স…
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষা ৭ কেন্দ্রে, আবেদন শুরু ১২ নভেম্বর
  • ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর অজুহাত দিলেন না কামিন্স, প্রশংসায় …
  • ১৬ আগস্ট ২০২৬
সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল জাতীয় বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage