ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শক্তি ইনস্টিটিউটে সহকারী হিসাব রক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিসহ কোন বিশ্ববিদ্যালয়ে হিসাব সংক্রান্ত কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করা যাবে। প্রার্থীকে কম্পিউটার অপারেটিংয়ে দক্ষ হতে হবে।
পদটিতে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১১,০০০/- ২৬,৫৯০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের পরিচালক, শক্তি ইনস্টিটিউট বরাবর আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত দরখাস্ত ২০ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে শক্তি ইনস্টিটিউটের পরিচালকের অফিসে পৌঁছাতে হবে।