শিক্ষক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

১১ অক্টোবর ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি রসায়ন বিভাগে একজন ‘অধ্যাপক’ ও একজন ‘সহযোগী’ অধ্যাপক পদে নিয়োগ দিতে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। অধ্যাপক পদের  প্রার্থীদের  আগামী ৮ ডিসেম্বর এবং সহযোগী অধ্যাপক পদের প্রার্থীদের আগামী ৬ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে সরাসরি আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: অধ্যাপক;

বিভাগ: রসায়ন বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০—৭৪,৪০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫);

আবেদনের যোগ্যতা

* প্রার্থীদের রসায়ন বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ বিশিষ্ট পন্ডিত হতে হবে;

* সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

* অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে;

* ইন্ডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;

* প্রিডেটোরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না;

আওে পড়ুন: শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগ: রসায়ন বিভাগ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০—৭১,২০০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫);

আবেদনের যোগ্যতা

* প্রার্থীদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসহ পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

* বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম ৭ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে;

* স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা/বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান পদে কমপক্ষে ১৪ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে;

* ইন্ডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্মত জার্নালে কমপক্ষে ৭টি গবেষণা প্রকাশনা থাকতে হবে;

* প্রিডেটোরি জার্নালে প্রকাশিত কোনো প্রবন্ধ গ্রহণ করা হবে না;

আবেদন যেভাবে

পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ১১ কপি দরখাস্ত অধ্যাপক পদের জন্য ৮ ডিসেম্বর ২০২৪ এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ৬  নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০০ টাকা সমপরিমাণের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: অধ্যাপক পদে আবেদনের শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর ২০২৪ এবং সহযোগী অধ্যাপক পদে আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৪।

আবেদনের শর্ত, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বন্যার ক্ষত কাটিয়ে পাঠদানের প্রস্তুতি সাতকানিয়ার বিদ্যালয…
  • ১৮ জুলাই ২০২৬
ক্যাম্পাসের বাইরে নিয়ে নবীনদের র‍্যাগিং—অজ্ঞান হয়ে পড়েন ছাত…
  • ১৮ জুলাই ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত, সিদ্ধান…
  • ১৮ জুলাই ২০২৬
স্ত্রী-সন্তান স্প্যানিশ, পরিবারের সমর্থন কার পক্ষে—জানালেন …
  • ১৮ জুলাই ২০২৬
মাদরাসা শিক্ষাকে গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর করার আহ্বান
  • ১৮ জুলাই ২০২৬
সংবাদ সম্মেলনে যে কারণে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence