বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র স্টাফ নার্স পদে ৩০০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি পাস করা আগ্রহী ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তরা গ্রেড-১-এ প্রতি মাসে ১৬ হাজার টাকা বেতন পাবেন। আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://exam.bsmmu.edu.bd/recruitment_nurse/local/application/) অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসে আবেদন করতে পারবেন।আগামী ২৬ নভেম্বর-২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।