আবেদনের রেকর্ড ৪০তম বিসিএসে, ফি দেয়নি ৭৮ হাজার

১৫ নভেম্বর ২০১৮, ০৭:৩৫ PM

© ফাইল ফটো

৪০তম বিসিএসে আবেদনের রেকর্ড হয়েছে। এবার মোট আবেদনকারীর সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে যেতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই বিসিএসে আবেদনের শেষ সময় হয়েছে। তবে আবেদনের ৭২ ঘন্টা পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এখন পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ৫৩৩ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি জমা দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ৭৮ হাজার চারজন।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
পে স্কেল বাস্তবায়ন কবে থেকে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য স…
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষা ৭ কেন্দ্রে, আবেদন শুরু ১২ নভেম্বর
  • ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর অজুহাত দিলেন না কামিন্স, প্রশংসায় …
  • ১৬ আগস্ট ২০২৬
সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল জাতীয় বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage