বিপিও

প্রশিক্ষণ শেষে মিলবে চাকরিও

১৪ নভেম্বর ২০১৮, ০১:০৮ PM

দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বয়স ২৪ বা তারও কম। প্রায় ১৭ কোটি মানুষের দেশে কর্মক্ষম মানুষ রয়েছেন অন্তত সাড়ে ১১ কোটি। এমন সুবিধাজনক জনসংখ্যাতাত্ত্বিক পরিস্থিতিতেও সরকারি হিসাবেই প্রকৃত বেকার সংখ্যা ৫ কোটি ছুঁইছুঁই। 

বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যাতাত্ত্বিক সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হলে  ভালো কাজের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি বিনিয়োগ করতে হবে উৎপাদনশীল খাতে। শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।  

এই প্রেক্ষাপটে সরকারের সেইপ প্রকল্পের আওতায় এক লাখ বেকারকে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)। প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২০৩০ সাল পর্যন্ত। অ্যাসোসিয়েশনটি জানায়, প্রশিক্ষণ নেয়া ৬০ শতাংশের চাকরিরও ব্যবস্থা করবে তারা। আর সবার জন্য কর্মসংস্থানের চেষ্টা থাকবে। 

বাক্য সূত্র জানায়, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের  (সেইপ) আওতায় বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের (বিপিও) পাঁচ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ২০৩০ সাল নাগাদ এর মাধ্যমে মোট এক লাখ বেকার তরুণ-তরুণী প্রশিক্ষণ পাবেন। এরই মধ্যে প্রথম পর্যায়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ হাজার ৭৮৪ জন প্রশিক্ষণ পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১১ হাজার জন প্রশিক্ষণ পাবেন। এ প্রকল্প চলমান থাকবে ২০৩০ পর্যন্ত। ঢাকার ১৭টি, চট্টগ্রাম ও যশোরের একটি করে প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

কেন এই প্রশিক্ষণ 

দেশের সেবা খাত বড় হওয়ার পাশাপাশি অান্তর্জাতিক ব্যবসার আকারও বড় হচ্ছে। বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতের বড় একটা বাজার রয়েছে। মূলত সেটিকে লক্ষ্য রেখে দক্ষ কর্মী গড়ে তুলতে এ উদ্যোগ। এ খাতের একজন দক্ষ কর্মী শুধু দেশে নয়, দেশের বাইরেও কাজের সুযোগ পাবে। 

দেশের সেবা খাত বড় হওয়ার পাশাপাশি অান্তর্জাতিক ব্যবসার আকারও বড় হচ্ছে। আউটসোর্সিং খাতের বড় একটা বাজার রয়েছে। মূলত সেটিকে লক্ষ্য রেখে দক্ষ কর্মী গড়ে তুলতে এ উদ্যোগ। এ খাতের একজন দক্ষ কর্মী শুধু দেশে নয়, দেশের বাইরেও কাজের সুযোগ পাবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মো. মাহতাবুল হক বলেন, দ্বিতীয় পর্যায়ে আড়াই মাস মেয়াদি প্রফেশনাল কাস্টমার সার্ভিস কোর্সটিতে প্রশিক্ষণ পাবে আট হাজার ২০০ জন। প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস কোর্সের মেয়াদও আড়াই মাস। এ বিষয়ে প্রশিক্ষণ পাবে এক হাজার ৭০০ জন। দুই মাস মেয়াদি প্রফেশনাল ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ পাবে ৪০০ জন। তিন মাস মেয়াদি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ পাবে ৩০০ জন। আড়াই মাস মেয়াদি মেডিক্যাল স্কাবিং বিষয়ে প্রশিক্ষণ পাবে ৪০০ জন। সব বিষয়ে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক বা চার বছরমেয়াদি ডিপ্লোমা। বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।

আবেদন করার উপায়
আবেদন ফরম পাওয়া যাবে বাক্য’র ওয়েবসাইটে। তাদের মনোনীত ১৯টি প্রতিষ্ঠান থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। কোন প্রতিষ্ঠান থেকে কী কী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে তা জানা যাবে ওয়েবসাইটেই। সরাসরি অফিসে গিয়েও জানা যাবে দরকারি তথ্য। মনোনীত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা বাক্যর ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফরম পূরণ করে পাসপোর্ট আকারের দুই কপি ছবি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপিসহ জমা দিতে হবে। 

প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ
তিন মাস পর পর ভর্তি নেওয়া হয়। অফিস চলাকালে নির্ধারিত প্রতিষ্ঠানে হাতে হাতে, ডাকযোগে বা ই-মেইল করে আবেদনপত্র পাঠানো যাবে। খামের ওপর বিষয়ের নাম উল্লেখ করতে হবে। আবেদন যাচাই-বাছাই করে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। তবে প্রতিষ্ঠানভেদে লিখিত পরীক্ষাও গ্রহণ করা হয়। 

তাত্ত্বিক ও প্রায়োগিক এই দুই পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। সকাল, দুপুর ও বিকেল—তিন শিফটে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি ব্যাচে ভর্তির সুযোগ পাবে ২৫ জন।

আছে ভাতা ও চাকরি
কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের জন্য নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলে সনদ দেয়া হবে। ৮০ শতাংশ উপস্থিতি থাকলে দৈনিক ১০০ টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ নেওয়া ৬০ শতাংশ প্রশিক্ষণার্থীর চাকরির ব্যবস্থা করবে আয়োজকরা। তবে সবার চাকরি পাওয়ার বিষয়ে সহায়তা করে কর্তৃপক্ষ। 

পে স্কেল বাস্তবায়ন কবে থেকে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য স…
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষা ৭ কেন্দ্রে, আবেদন শুরু ১২ নভেম্বর
  • ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর অজুহাত দিলেন না কামিন্স, প্রশংসায় …
  • ১৬ আগস্ট ২০২৬
সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল জাতীয় বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
  • ১৬ আগস্ট ২০২৬
স্বল্প সময়ে বেশি ফলন, যশোরে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ব্রি …
  • ১৬ আগস্ট ২০২৬