৪০তম বিসিএস আবেদনের বাকি আর ৫ দিন

১১ নভেম্বর ২০১৮, ০৪:০৬ PM
বিপিএসসি

বিপিএসসি

৪০তম বিসিএসে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদনের আর বাকি আছে ৫ দিন। আগামী ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে আবেদন করার নির্ধারিত সময়সীমা। 

আগ্রহীরা পিএসসির ওয়েবসাইটের (bpsc.teletalk.com.bd বা bpsc.gov.bd) মাধ্যমে বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সেখানে প্রদত্ত তিনটি ক্যাডার ক্যাটাগরীর যে কোন একটি পছন্দ করে প্রার্থীরা তাদের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। 

আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।

আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা।

আবেদন ফি জমা দেয়ার সাথে সাথেই প্রার্থীকে তার ইউজার আইডির বিপরীতে একটি পাসওয়ার্ড প্রদান করা হবে প্রদত্ত মোবাইল নাম্বারে। সেখানে থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড  ব্যবহার করে প্রার্থী  সাথে সাথেই তার প্রবেশ পত্র সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৪০তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। যার মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা বাড়তেও পারে বলে জানা গেছে।

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950