‘অ্যাড ব্রেকস’ সুবিধা

দেশি ব্যবহারকারীদের জন্য ফেসবুকে উপার্জনের সুযোগ 

০৭ নভেম্বর ২০১৮, ০৯:৩৭ PM

© সংগৃহীত

এতদিন নিছক বিনোদন এবং বন্ধুদের সাথে সংযুক্ত থাকার জন্য ফেসবুক ব্যবহার করলেও এবার দেশের ফেসবুক ব্যবহারকারীরা এ থেকে করতে পারবেন উপার্জনও।  ফেসবুক বাংলাদেশে চালু করেছে ‘অ্যাড ব্রেকস’ সুবিধা।  যার মাধ্যমে দেশি ব্যবহারকারীরা ফেসবুকে দেওয়া দীর্ঘ সময়ের ভিডিওগুলো থেকে আয় করতে পারবেন ও পেইজের ফলোয়ার বাড়াতে পারবেন। 

আজ বুধবার থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন ভাষায় এই সুবিধা চালুর উদ্যোগ হিসেবে ফেসবুক বাংলাদেশেও এই সেবা সম্প্রসারিত করলো।

‘অ্যাড ব্রেকস’-এ যোগ দিতে প্রকাশক ও নির্মাতাদেরকে fb.me/joinadbreaks, Creator Studio  বা তাদের পেইজের ভিডিও ইনসাইট অপশনে ভিজিট করতে হবে। যাদের দক্ষতা ফেসবুকের শর্তের সঙ্গে মিলবে না, তারা ফেসবুক ফলোয়ার, ভিডিও ভিউয়ার এবং মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডসের ওপর একটি গ্রাফিক প্রেজেন্টেশন দেখতে পাবেন। এতে প্রতিটি পেইজের যোগ্যতা অর্জনের অগ্রগতি ট্র্যাক করা যাবে।

মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশক ও ক্রিয়েটর স্টুডিওতে একটি নতুন ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন। এর মাধ্যমে নীতিমালা ভঙ্গ করা হলে ফেসবুক থেকে আয়ের ক্ষেত্রে তাদের যোগ্যতার ওপর কী ধরনের প্রভাব পড়বে তা বোঝানো হবে। এছাড়াও সেখানে তারা নিয়ম ভঙ্গের তালিকা দেখতে ও কিছু কিছু ক্ষেত্রে ওই তালিকা থেকে সরাসরি আপিল করতে পারবেন।

যখনই কোনো প্রকাশক ও নির্মাতা অ্যাড ব্রেকস’র জন্য যোগ্য বলে বিবেচিত হবেন সেই মুহূর্তেই তাদের আপলোড করা ভিডিওতে অ্যাড চালু করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতা অর্জনের পর ফেসবুক পেইজগুলো একসঙ্গে একাধিক ভিডিও আপলোড করার মাধ্যমে তাদের পেইজের উপস্থিতি বৃদ্ধি ও সেখান থেকে আয়ের সুযোগ পাবেন।

পে স্কেল বাস্তবায়ন কবে থেকে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য স…
  • ১৬ আগস্ট ২০২৬
রাবি ভর্তি পরীক্ষা ৭ কেন্দ্রে, আবেদন শুরু ১২ নভেম্বর
  • ১৬ আগস্ট ২০২৬
বাংলাদেশের কাছে হারের পর অজুহাত দিলেন না কামিন্স, প্রশংসায় …
  • ১৬ আগস্ট ২০২৬
সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের সুখবর দিল জাতীয় বিশ্…
  • ১৬ আগস্ট ২০২৬
অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক গ্রেপ্তার
  • ১৬ আগস্ট ২০২৬
স্বল্প সময়ে বেশি ফলন, যশোরে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে ব্রি …
  • ১৬ আগস্ট ২০২৬