জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় ইন্টার্নশীপের সুযোগ

০৭ নভেম্বর ২০১৮, ০৫:০৬ PM
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা © টিডিসি ফটো

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী বা নবীণ আইনজীবীদের জন্য ইন্টার্নশীপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। আগ্রহীরা তিন মাসব্যাপী এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এমন ছাত্র-ছাত্রী বা নবীন আইনজীবী হিসেবে কাজ করছেন এমন আগ্রহী স্বেচ্ছাসেবীরা ইন্টার্নশীপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। এরপর  ইন্টার্ন বাছাই কমিটি যাচাই বাছাই করে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে এই প্রোগ্রামের জন্য মনোনীত করবেন। মনোনীত ইন্টার্নদের কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং এর অধীনস্থ ৬৭ টি কার্যালয়ে সরকারি আইনগত সহায়তার সেবামূলক কাজে নিয়োগ করা হবে। অংশগ্রহণকারীদের ইন্টার্নশীপ প্রোগ্রাম শেষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহীরা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইট (www.nlaso.gov.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। 

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage